Post# 1556529751

29-Apr-2019 3:22 pm

খবর : সুবির নন্দিকে সিংগাপুর নেয় হচ্ছে এয়ার এম্বুলেন্সে।

নাম পরিচিত। ৮০ এর দশকের। কিন্তু কেন বিখ্যাত মনে নেই। ইউটুবে সার্চ দিলাম। পেলাম গানের জন্য। গানের কথা :

"এই রাত যেন কভু শেষ না হয়,
জীবন বেলার শেষ প্রান্তে।"

আমাদের ছোটবেলায় যারা সেলিব্রিতি ছিলেন সবার এখন সন্ধা।
এর পর পরই আমাদের জেনারেশন আসবে এই লাইনে।

দুনিয়ার সব কিছু শেষ হয়ে যায়।
এ জন্য এর স্থায়িত্বের দোয়া করে লাভ নেই। কবুল হবে না।

তবে জন্নাতের প্রথম সকাল কখনো গড়িয়ে দুপুর হবে না।
তাই আমরা সবাই ছুটছি ঐ দিকে।

29-Apr-2019 3:22 pm

🌴