Post# 1553062977

20-Mar-2019 12:22 pm

নতুন ইসলামি দল করবেন?
নিচে কমন ফরমুলা যেটা বার বার দেখে আসছি।


সদস্য বাড়ানোর জন্য দুটো কাজ :

  • নিজের দলকে অনেক উপরে তুলতে হবে।
  • অন্য সবাইকে অনেক নিচে নামাতে হবে।


    নিজের দলকে উপরে তোলার জন্য :

  • নিজেকে মুজাদ্দিদ দাবি করা।
  • আরো উপরে উঠাতে চাইলে মাহদি।
  • আরো উপরে নবি।

    উপরের গুলো "ব্যক্তি" কেন্দ্রিক দলের জন্য।
    "কাজ" কেন্দ্রিক দল হলে বলতে হবে :

  • এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ন : এই কাজ ছেড়ে দিয়েছে বলে উম্মাহর আজকে এই অবস্থা।
  • শুধু এই কাজ করলে, বাকি সমস্ত নেক কাজের সোয়াব পাওয়া যাবে।
  • এবং কাজের পুরষ্কার অনেক বাড়াতে হবে : যেমন নবিদের সাথে হাশর হবে, বা বদরি সাহবাদের সাথে।


    এর পর অন্য সবাইকে নিচে নামানোর জন্য :

  • বাকি সবাইকে গোমরাহ, জাহান্নামি দাবি করা।
  • আরো নিচে নামাতে চাইলে কাফের।
  • আরো নিচে : তারা কাফেরদের থেকেও খারাপ। এবং যারা তাদের কাফের বলবে না তারাও কাফের।

    20-Mar-2019 12:22 pm

  • 🌴