Post# 1549558449

7-Feb-2019 10:54 pm

১
ওজাহাতি দাবি : "ইজতেমায় আহমদ লাট সাহেব ও তারেক জামিল সাহেব আসবেন।"

যদি হয় তবে খুবই ভালো।
প্লাস, আরবরা যারা আসবেন তারা কোন পক্ষকে সমর্থন করেন দেখার বিষয়।

এই ইজতেমাটা একটা ডিসিসিভ বিষয়। যদি ঠিক মতো হয়।

২
এতাতি দাবি : "মাদ্রাসায় দান কমে যাচ্ছে দেখে উলামারা এখন চুপ করে গিয়েছেন। অনেকে সাইড পরিবর্তন করছেন।"

আসলে এই ফেকটরটা সত্য নাকি মিথ্যা। বা কতটুকু গুরুত্বপূর্ন সেটা কিছু দিন পরে বুঝা যাবে।

৩
"সা'দ সাহেব বলেছিলেন দুই বছরের মাঝে এই ফিতনা চলে যাবে। তাই হচ্ছে।"

দেখার বিষয়। এক বছর হলো। আর এক বছর সময়।

7-Feb-2019 10:54 pm

🌴