WSJ এর একটা প্রতিবেদনের বাংলা অনুবাদ:
ঢাকার কারখানা। সোয়েটার বুনন করছে ১৭৩টি জার্মানিতে নির্মিত মেশিন। আগে দৈনিক ১০ ঘণ্টা করে এই কাজ করতো কয়েকশ’ শ্রমিক।
মেশিনও এখন অনেক কঠিন কাজ করতে শিখে গেছে। নরম কাপড়ের ওপর কাজ করা, পকেট সেলাই করা, প্যান্টে বেল্ট লুপ যুক্ত করার মতো কাজ এখন মেশিন দিয়ে করা সম্ভব।
পরিসংখ্যানে কর্মসংস্থান কমা শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন বাড়ছে ক্রমাগত। নেতারা বলছেন, অটোমেশনই শ্রমিকদের স্থান পূরন করছে। ফলে কমছে না উৎপাদন।
যেসব কারখানায় আগে ৩০০ শ্রমিক ছিল এখন সেগুলোতে ১০০ জন হয়তো আছে।
19-Feb-2018 7:10 pm