কোরআন হাদিসের "ব্যখ্যার উপর ব্যখ্যা" যদি কেউ আমাকে শুনাতে থাকে যেটা মূল কথার বিপরিত তবে আমি ধরে নেই সে পথচ্যুত।
যেমন:
বর্তমান সরকারে যারা আছে সবাই ত্বাগুত।
কেন?
যারা আল্লাহর হুকুম মত শাসন করে না, তারাই ত্বাগুত।
এই ব্যখ্যা কোনো হাদিসে আছে?
না, কিন্তু...
মূলধারার কোনো তফসিরে আছে?
না কিন্তু...
কোনো শরিয়ার কিতাবে লিখা আছে?
না কিন্তু...
তাহলে কোথায় পেলেন?
তফসিরের অমুক কিতাবে লিখা আছে "ত্বাগুত মানে হলো শয়তান আর মানুষ-শয়তান" এর থেকে বুঝা যায়....
তাহলে বলছেন, তফসিরে সরাসরি বলা হয় নি। কিন্তু তফসির থেকে একটা শব্দ তুলে নিয়ে এর উপর নিজের তফসির চালিয়ে এই কংক্লুশনে পৌছছেন?
হুম...
এবং এর উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষকে কতল করা জায়েজ ঘোষনা করছেন?
উম...
অথচ তফসির মানেই হলো ব্যখ্যা, এত জরুরী জিনিষ যা না হলে ঈমানই থাকবে না, সেটা তফসিরকারী এত ব্যখ্যা করলেন, কিন্তু এটা ব্যখ্যা করলেন না?
_____
অনুরূপ ভাবে হাদিস থেকেও করা হয়।
মুসলিমদের শাসক যদি ইসলামি আইন মত শাসন না করে, এবং মানব গড়া আইনে শাসন করে তবে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
কিন্তু আমি হাদিসে এমন কোনো কথা পাচ্ছি না। বরং মুসলিম শরিফের হাদিসে লিখা আছে ধর্য্য ধরতে হবে, বিদ্রোহীদের সংগী না হয়ে মূল জামাতের সংগে থাকতে হবে, এইসব।
হাদিসে নেই, মুসলিম শরিফের ব্যখ্যায় লিখা আছে...
মানে আপনি বলছেন এই হাদিসগুলোর ব্যখ্যায় এর বিপরিত কথা লিখা আছে?
উম...
এবং এর উপর ভিত্তি করে আমাকে জীবন দিতে হবে?
উম...
বুঝলাম এখানেও "ব্যখ্যার ব্যখ্যা" এর উপর আশ্রয় করা হয়েছে। যেহেতু স্পস্ট কথার হাদিসে এধরনের কোনো কথা নেই। এবং "ব্যখ্যার ব্যখ্যার" উপর ভিত্তি করে মূলধারার বাকি সব কথাকে ছুড়ে ফেলা হয়েছে, যেগুলো স্পস্টতঃই উনার কথার বিপরিত।
______
শরিয়ার ক্ষেত্রেও একই জিনিস। কিন্তু ভালো হলো শরিয়ার ক্ষেত্রে তারা বলে না শরিয়ার এই কিতাবে, এই লিখা আছে। বরং রেফারেন্স দেয় আমাদের শায়েখ অমুক এই ফতোয়া দিয়েছেন এটাই শরিয়া।
এতে আমার আপত্তি নেই। ঠিক আছে। কিন্তু উক্ত শায়েখ আমার ইমাম না। তাই উনার কথা আমাকে মানতে হবে, তা না। আপনি মানলে আমার কোনো সমস্যা নেই।
আল্লাহ তায়ালা আমাদেরকে সিরাতিল মুস্তাকিমের উপর রাখুন।
Comments:
- ......একাউন্ট ডিজেবেল্ড হয়ে যেতো।
- শরিয়ার বইগুলোতে কিন্তু এই ব্যপারগুলো বিস্তারিত বলা আছে Mohammed Tawsif Salam । ওগুলো মানলে নিজস্ব ব্যখ্যার খুব বেশি প্রয়োজন পড়ে না।
- ৬০ দশকের কম্পিউটার এরকম হতো। তবে রিসেন্টলি এর থেকে বরং হাজার হাজার relay দিয়ে একজন বানিয়েছিলো। সেটা আরো ইন্টারেস্টিং। চলতে থাকলে কট কট শব্দে ভরে যায়।
24-Sep-2016 6:17 am