___ অনুবাদ ____
রাসুলুল্লাহ ﷺ বলেছেন আমার উম্মতের উপর এমন জামানা আসবে, ইসলামের নাম ছাড়া কিছু বাকি থাকবে না, কোরআনের রসম ছাড়া কিছু থাকবে না, তাদের চিন্তা হবে তাদের পেট, তাদের কিবলা হবে তাদের মেয়েরা, তাদের দীন হবে তাদের দিরহাম, তাদের সুন্নাহ হবে বিদআহ, আর বিদআহ হবে তাদের সুন্নাহ, রমজান ছাড়া তারা আল্লাহর ইবাদত করবে না।
যখন তারা এরকম করবে তখন আল্লাহ তায়ালা তাদের "সিনন" দিয়ে পরিক্ষা করবেন।
জিজ্ঞাসা করলো, "সিনন" কি ইয়া রাসুলুল্লাহ?
বললেন, ক্ষমতাসিনদের অবিচার, সম্পদের আধিক্য, এবং আল্লাহ তায়াল তাদের উপর মৌসুমের বৃস্টি বন্ধ করে দেবেন, এবং অসময়ে বৃস্টি নামাবেন।
______
"রমজান ছাড়া ইবাদত করবে না" এই কথাটা আরবীতে হাইলাইট করা আছে। যেটা এখন আমাদের দেশে হয়।
#HabibTranslation