"মার্কেটের ১ম তলায় গদ্যপদ্য প্রকাশনীতে মালিক আছে কিনা জানতে চাইলে চমকে যান হাবিবুর রহমান নামের দোকানের ম্যানেজার। চেহারায় স্পষ্ট হয়ে ওঠে আতঙ্কের ছাপ। অবস্থা দেখে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি কিছুটা আশ্বস্ত হন।"
"আমরা দেশকে বিভক্ত করে দিয়েছি। আমরা দুই পক্ষেই আমাদের সন্তানদের হারাতে থাকব। আমরা কাঁদতে ভুলে যাব। নিজ নিজ সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাব, আর সন্তানের রক্তে আমাদের শরীর ভিজে যাবে। আমি দেখছি, বিভক্ত ও দ্বিখন্ডিত বাংলাদেশে দুই দিক থেকে দুটো মিছিল গোরস্থানের দিকে যাচ্ছে"