রোজা ভাঙ্গার যে কারনগুলো আমরা মুখস্ত করেছি তার মাঝে "মুখভরে বমি করলে... " এরকম কিছু একটা ছিলো।
এক্সাক্টলি কি ছিলো সেটা ভুলে যাবার কারনে, অনেকে মনে করে মুখভরে বমি করলে রোজা ভেঙ্গে যায়।
ঠিক কথা হলো:
বমি করলে রোজা ভাঙ্গে না। যত বমিই করুক না কেন।
বমি হবার সময়, বমি আবার উল্টো খেয়ে ফেল্লে রোজা ভেঙ্গে যায়। এখানে রোজা ভাঙ্গছে খাবার জন্য। বমি করার জন্য না।
অল্প বমি খেয়ে ফেল্লেও রোজা ভাঙ্গে না। অনেক খেয়ে ফেলতে হবে রোজা ভাঙ্গার জন্য।
এখান থেকেই "মুখ ভরে বমি করে খেয়ে ফেল্লে" নিয়মটা এসেছে।
Comments:
- তারাবীর নামে হাদিয়া তুলে সেটার তিন ভাগের একভাগ ইমাম মুয়াজ্জিনকে দিয়ে দেয়া অন্যায় মনে হয়। পুরোটা হাফেজদের দেয়া উচিৎ ছিলো।
10-Jul-2015 12:27 pm