Post# 1610886387

17-Jan-2021 6:26 pm

মজলুম?

কেউ গালি দিয়েছে? কেউ মিথ্যা সন্দেহ করেছে? কেউ প্রতারিত করেছে? কেউ বঞ্চিত করেছে? কেউ আপমানিত করেছে? মেরেছে? আমারটা চুরি করেছে? নিকট জন? আপন জন? সমাজের কেউ? পরিচিত কেউ? ফেসবুকে?

তার জন্য বদদোয়া না করে নিজের জন্য ভালো দোয়া করি। মজলুম যেহেতু তাই এখন দোয়া কবুল যতক্ষন অন্তরে প্রচন্ড কষ্ট, ব্যথা, ভাঙ্গা বুকে আছি। ততক্ষন।

বদ দোয়া করতে পারি। কিন্তু না করলেও তার প্রাপ্য তাকে আল্লাহ তায়ালা দেবেন। এটা বাড়িয়ে দিয়ে আমার লাভ নেই।

নিজের জন্য উন্নতির দোয়া করি। নিজের লাভ। দোয়া না করলেও আল্লাহ তায়ালা আমাকে এই কষ্টের বিপরিতে অন্য কিছু দেবেন। কিন্তু দোয়া করি যেন আখিরাতে প্রতিদানকে আরো বাড়িয়ে দেন।

উনি দিতে পারেন।

17-Jan-2021 6:26 pm

🌴