Post# 1610044264
8-Jan-2021 12:31 am
হানাফিতে সফর ও কসর - ৩
কসরের সময় কসর করা ওয়াজিব। পুরো চার রাকাত পড়ে ফেললে শেষে সহু সিজদা দিলে হবে, পরের দুই রাকাত নফল গন্য হবে। সহু সিজদা না দিলে আবার নামাজ পড়তে হবে।
সফরে নামাজ কাজা হলে বাসায় ফিরে আসলেও কাজা ২ রাকাতই পড়তে হবে। ৪ রাকাত না।
সুন্নতে মুয়াক্কাদা সফরে তাড়া থাকলে ছেড়ে দিলে সমস্যা নেই। তবে ফজরের ২ রাকাত সুন্নত পড়ে নিতে হবে।
মুসাফিরদের জন্য জুম্মা ফরজ থাকে না। না পড়তে পারলে সমস্যা নেই। জোহর পড়ে নিবে।
#মাসলা
8-Jan-2021 12:31 am
🌴