#মাসলা
হানাফিতে সফর ও কসর :
বেসিক নিয়ম হলো নিজের শহর ছেড়ে ৭৮ কিলোর বেশি সফর করলে পথে নামাজ কসর করতে হবে।
কসর করা মানে ৪ রাকাতের ফরজ নামাজগুলো ২ রাকাত করে পড়া। মানে জোহরের নামাজ ২ রাকাত পড়ে সালাম ফিরাবেন। ৪ রাকাত পড়বেন না।
ভুলে ৪ রাকাত পড়লে। আবার ২ রাকাত পড়তে হবে। মাকরুহ তাহরিমি হবে।
এটা কেবল একা পড়লে বা আপনি ইমাম হলে। মসজিদের লোকাল ইমামের পেছনে পড়লে উনি যদি ৪ রাকাত পড়েন আপনিও ৪ রাকাত পড়বেন। কমাবেন না।
বাস থেকে নেমে জনগন আপনাকে ধরে দাড় করিয়ে দিলো হুজুর নামাজ পড়ান। আপনি জানেন আপনার কসর। কিন্তু বাসের সবাই মুসাফির না। সেক্ষেত্রে আগে বলে দেবেন "আমি মুসাফির ২ রাকাত পড়বো, আপনারা যারা মুসাফির না তারা আমার সালাম ফিরানোর পরে নিজে সালাম না ফিরিয়ে উঠে দাড়িয়ে আরো ২ রাকাত পড়ে নিবেন।"
cont...2
7-Jan-2021 10:29 pm