এখন "অনুশোচনা পোষ্ট" লিখার পরে দেখি প্রথম লাইন কেবল ক্ষমা চাওয়া বাকি সব আবার নিজের অবস্থানের পক্ষে কথা। "কেন করেছি" "কি দুঃখ পেয়েছি" "এটা ঠিক" "ওটা ঠিক না" -- এই সব কথা আর ইতিহাস কপচানো কার কি ভুল ছিলো।
এর পর এ ধরনের লিখা আর ক্ষমা চাওয়া থাকে না। বরং আরো আগুনে তেল ঢালা হয়।
তাই এখন কিছু বলছি না। যখন আন্তরিক অনুশোচনা আসবে তখনই বলবো ইনশাল্লাহ।
তবে নোট-টু-সেলফ : তোমার অন্তর কালো হয়ে আছে। তোমার পক্ষ ঠিক থাকুক বা ভুল।