Post# 1602620951

14-Oct-2020 2:29 am

নসিহা গ্রুপ আবার পাচ্ছি না। দ্বিতীয়বার আবার ক্লোজড বা অন্য কিছু। পেলেই বা কি? এই নসিহা আর আগের মতো ছিলো না।

দেখলাম,

মনে করেছিলাম ফেসবুক এত টক্সিক হয়ে গিয়েছে যে চলে যাবো।
এখন দেখছি : এত মানুষ ফেসবুক থেকে চলে গিয়েছে যে ভাঙ্গা হাট।

এমন কি কেউ যদি কমেন্টও করে আমার স্টেটাসে এসে এবং সে আমার "ফ্রেন্ড অফ ফ্রেন্ড" না। তার কেমেন্টটা ফেসবুক নিজে "স্পেম" হিসবে মার্ক করে মুছে দেয়।

আমি কেবল দেখি someone is typing a comment.
এর পর কমেন্ট।
এর পরের মুহুর্তে সেটা আর নেই।

আমাকে আর কিছু করতে হয় না।

রেপিড চেইঞ্জ চারিদিকে। জগৎ পরিবেশ আকিদা গ্রুপিং সরকার শক্তি সব কিছুতে।

তিন মাস আগের সমাজ আর তিন মাস পরের সমাজ এক থাকছে না।

Brace yourself.

14-Oct-2020 2:29 am

🌴