Post# 1600458321

19-Sep-2020 1:45 am

টুইস্টটা বেশ চমৎকার হয়েছে। মাত্র তিন দিনের মাঝে।

১ম দিন : যারা শফি সাহেবের পক্ষে আছে তাদের মার্ক করুন।
২য় দিন : যারা নিউট্রাল তাদের মার্ক করুন। এরা এখন পল্টি দেবে।
৩য় দিন : বরং যারা শফি সাহেবের বিপক্ষে ছিলো তাদের এখন মার্ক করুন।

শিক্ষা : এর পরও সাইডলাইনে থাকি। মাঝের দাগের উপর। যদিও তারা বলবে "মুদাবদাবিনা বাইনা দালিকা"। বলবে, "এই দিকেও না ঐ দিকেও না। রাসুলুল্লাহ ﷺ এর যুগের মুনাফিকদের মতো। যুদ্ধের সময় নিউট্রাল। যুদ্ধ শেষে যে জিতবে আমি তার সাথে আছি।"

"কেন?" কারন ব্যসিক্যলি আমি হাদিস পড়ে বুঝেছি এটাই করতে বলা হয়েছে।

"তবে মুনাফিক হয়ে যাবো না?"

দ্বন্ধটা যখন মুসলিম আর কাফেরদের মাঝে তখন হবেন।

যখন মুসলিমদের দুই দলের মাঝে দ্বন্ধ তখন সোয়াব পাবেন, যেহেতু কোনো পক্ষেই ছিলেন না।

আয়াতগুলো ছিলো কাফেরদের জন্য। কাফেরদের জন্য আয়াত মুসলিমদের উপর প্রয়োগ করা খা**দের পুরানো অভ্যাস।

তাদের গলাবাজিতে পথভ্রষ্ট না হই।

19-Sep-2020 1:45 am

🌴