Repost : ২০১৫ সালের পোষ্ট।
________
ঢাকার রাস্তায় হাটার টিপস:
A Living On The Edge Presentation.
চৌরাস্তা পার হবার সময় ডানেও তাকাবেন না বামেও না। নিচের দিকে তাকিয়ে থেকে দুই চোখের কোনা দিয়ে দুই দিকে এক সাথে তাকিয়ে থেকে পার হতে হবে।
গলিতে হাটার সময় পেছন দিক থেকে রিকশা আসছে কিনা বোঝার জন্য পেছন না, বরং সামনে তাকাতে হবে।
যদি দেখেন সামনের লোকটা হটাৎ করে লাফ দিয়ে সাইডে সরে গিয়েছে তবে বুঝবেন পেছনে রিকশা। সাইডে লাফ দিন।
যদি দেখেন সে দ্রুত কয়েক বার আপনার দিকে আর আপনার পেছনে তাকাচ্ছে, তবে এটা ইন্ডিকেটর লাইট। পেছনে রিকশা ঠিকই তবে ঐ লোকের গায়ে লাগবে না। আপনার গায়ে লাগবে। সরে যান।
কিছুদিন পর রিকশার শব্দের টোন ও ম্যগনিচিউড শুনেই বুঝতে পারবেন পেছনের রিকশাটা কত দূরে। এর পর ইন্ডিকেটর লাইট লাগবে না।
রাস্তায় জ্যাম লাগলে রাস্তার সাইড দিয়ে না বরং মাঝখান দিয়ে দ্রুত হাটুন। দুই দিকের থমকে থাকা ট্রাফিকের মাঝ দিয়ে।
ঢাকার এক মাথা থেকে অন্য মাথা হেটে যেতে ২ ঘন্টা লাগে। কেউ যদি বলে আজকে ৩ ঘন্টা জ্যামে আটকে ছিলাম, then he is doing something very wrong।
// That was, The Fast and The Furious, Dhaka Edition.
11-Sep-2020 1:59 pm