এক আল্লাহর বান্দা। একজন তাকে ধরে বলে,
: গোপন কথা আছে।
: বলুন।
: আমি মালাকুল মউত।
: মারহাবা! অপেক্ষায় ছিলাম, বহু দিনের ধরে। খুশির খবর আনলেন।
: কোনো কাজ বাকি আছে?
: আল্লাহর সাথে সাক্ষাতের থেকে জরুরী কোনো কাজ নেই।
: আপনি যেভাবে চান, শুয়ে বা বসে।
: তবে একটু অপেক্ষা। অজু করে নেই। দুই রাকাত নামাজের সময়।
সে অবস্থায় তার জান কবজ করা হয়।