এখন শেষ বয়সে এসে আবার খুলেছি। পড়ে দেখছি যা কিছু তখন "অসম্ভব" "বাড়াবাড়ি" "হতেই পারে না!" "তবে দুনিয়া চলবে কেমনে?" চিন্তা করতাম -- এর সব কিছুই এখন স্বাভাবিক মনে হচ্ছে -- "এমনই তো" "ঠিক" "আমি যা ধারনা করেছিলাম তাই" "তারাও একই ভাবছে" "আমি একা এরকম না" "মনের কথা"।
কি বদলিয়েছে? আমি দেখছি কেবল "বয়স"। আর কিছু না।