তাকওয়া নিজের জন্য।
মাওলানা সা'দ এর পক্ষেও যুক্তি আছে। উনি মূলতঃ খারাপ না। ভালোর জন্যই করেছেন যা করেছেন।
তবলিগের কাজে যাদেরকে দ্বিনের দাওয়াত দেয়া হচ্ছে তাদের থেকে উপকার নিতে হয় না যে দাওয়াত দিচ্ছে তার। এটাই ছিলো তবলিগের শিক্ষা। এবং এটাতে সা'দ সাহেবও কঠিন ভাবে বিশ্বাস করতেন।
এর পর দেখতেন নিজামুদ্দিনের মুরুব্বিরা এখান থেকে ওখানে বয়ানে যেতে গাড়ি ভক্তদেরটা ব্যবহার করছেন। এটা বন্ধ করতে প্রতিবাদ করলেন। নিজামুদ্দিনে থাকা খাওয়ার খরচ আছে। মুরুব্বিদের খরচ কে দিচ্ছে? তাদের থেকে খাওয়ার খরচ নেয়া আরম্ভ করলেন।
ব্যখ্যা না করে আমার শিক্ষায় চলে যাচ্ছি :
বলা হয় সা'দ সাহেব এই সুযোগ পাননি। বা উনি কারো কথা শুনতেন না।
উনি হক ছিলেন। কিন্তু হক প্রতিষ্ঠার জন্য বেশি উচ্চকন্ঠি হয়ে গেলে এতে না-হক আসে। শেষে আমি সব দেখবো সব বুঝবো, কিন্তু তখন পিছানোর উপায় নেই। আরো শেষে আমি নিজেই তার থেকে বড় না-হকের মাঝে পড়ে যাবো।
যেই উচু কপালের লোক রাসুলুল্লাহ ﷺ কে বলেছিলেন "ইনসাফ করেন" তার হক প্রতিষ্ঠার চেষ্টা থেকে শিক্ষা নেই।
তাকওয়া নিজের জন্য। মানুষের সামনে গিয়ে গিয়ে অন্যকে "ইত্তাকিল্লাহ" বা "আল্লাহকে ভয় করেন" বলে ধমক দেয়া কে সোয়াবের কাজ মনে করতো হযরত আলী রাঃ এর যুগের ভিন্ন একটা দল যাদের নাম আমি নিলাম না।
সামনের সময়ে যেন আমি আর আমার পরিবার এ থেকে শিক্ষা নেই।
আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।