কি করে নামাজের সময় হিসাব করা হয় :
সহজ করে লিখছি। বুঝার সুবিধার জন্য।
মূল ফরমুলা এটা :
ArcCos((Sin(altitude) - Sin(latitude) * Sin(declination)) / (Cos(latitude) * Cos(declination))) / 15 hours.
এখানে,
Sin, Cos, ArcCos এগুলো ত্রিকোনোমিতির ফাংশন। যেগাুলো জানা আছে।
"altitude" ঐ সময় সূর্য দিগন্ত থেকে কত উপরে বা নিচে থাকুক আমার চাই। এটা ইশা-ফজরের জন্য ধরা হয় -18 ডিগ্রী। আর সূর্যোদয় আর সূর্যাস্তের জন্য -0.833 ডিগ্রী। মানে দিগন্ত থেকে ৫০ মিনিট নিচে।
"latitude" যে শহরে বা এলাকায় দাড়িয়ে আছি, তার আক্ষাংশ। যেমন ঢাকার জন্য 23.8 degree উত্তর।
"declination" সূর্য পৃথিবীর মধ্যরেখা থেকে কতটুকু উপরে বা নিচে। এখানে ব্যখ্যা করা হয়েছিলো এটা।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155135504438176
মধ্যরেখা হলো লাল দাগটা ম্যপে।
হিসাব করার সহজ পদ্ধতি হলো ২০শে মার্চ সূর্য মধ্যরেখার উপর থাকে। এর পর সারা বছর sinusoidal wave এর মতো 23.5 degree উপরে-নিচে নামে। আনুপাতিক করে হিসাব করতে পারবেন বছরের ঐ দিনের জন্য।
শেষে ArcCos করলে ডিগ্রি আসে একে 15 দিয়ে ভাগ করলে ঘন্টা পাবেন।
এই ঘন্টা সময় যোগ বা বিয়োগ করতে হবে ঐ এলাকার ঠিক মধ্য দুপুরের সময়ের সাথে। যোগ করলে সূর্যাস্ত-ইশার সময়। বিয়োগ করলে মানে দুপুরের আগে আনলে সুর্যোদয় এবং সেহরির সময়।
বেসিক্যলি এই। পরের কোনো পোষ্টে ইনশাল্লাহ মধ্য দুপুরের সময় কি করে বের করতে হয় সেটা বলবো। ঠিক ১২:০০ টায় দুপুর ধরলে সারা বছরে ১৫ মিনিট কম বা বেশি হবে। কারন দুপুর সব সময় ঠিক ১২ টায় হয় না।
19-Jul-2020 8:51 am