Post# 1594571107

12-Jul-2020 10:25 pm

#জোকস


"অর্গানিক গরু অর্গানিক খাবার খায়। যে গরু অর্গানিক না তারা কি খায়?"

"ইনঅর্গানিক খাবার।"

"ঘাস পাতা ফল মূল গাছ সবই তো অর্গানিক মেটেরিয়াল। এমনকি ইট কাঠও অর্গানিক যেহেতু ইট মাটি দিয়ে হয় আর মাটি কিছুটা আর্গানিক। তবে ইনঅর্গানিক খাবার কি?"

"লোহা, পিতল, তামা আর, ধরেন বাতাস"


"কোরবানি না দিয়ে আপনার গরুর দাম গরিবদের দান করে দিন যেন সে ঈদের দিন বাজার থেকে গরুর গোস্ত কিনে খেতে পারে।"

"কিন্তু ঈদের দিন গোস্ত বিক্রি করার জন্য বাজারের কসাই এত গরু পাবে কোথায়?"

"কেন, আপনি যে গরুটা কোরবানি দেবেন না সেটাই কসাই কিনে এনে জবাই করে বিক্রি করবে।"

    Comments:
  • Corrected.

12-Jul-2020 10:25 pm

🌴