কমেন্টরদের এতদিন ব্লক করে দিতাম। কারন অল্প কিছু কমেন্টরই রিপিটেড কমেন্ট করতে থাকে। তাদের কয়েকজনকে ব্লক করলে কমেন্ট পরিষ্কার।
এখন ভালো হয়ে গিয়েছি। মানে ভালো হয়ে যাবার চেষ্টা করছি। :-) তাই কমেন্টরদের ব্লক করছি না।
যারা এই ব্লক নিয়ে ফেসবুক পাড়া গরম করে ফেলছিলেন "কেন আমি ব্লক করি" তারা বসে বসে দেখেন স্টেটাসগুলোর কি অবস্থা হয়।
কাউন্ট ডাউন ৩ ... ২ ... ১ ...
সাইড কোশচেন? কমেন্টে মানুষের দেয়া গালিগুলো কি রেখে দেবো আপনাদেরকে দেখানোর জন্য প্রমান হিসাবে? নাকি আপনারা বিশ্বাস করেন গালি প্রচুর পড়ে, দেখানোর দরকার নেই, গালাগালি পড়লে অন্তর নষ্ট হয়। তাই সেগুলো মুছার আনুমতি আমার আছে?