বক্তব্য : "কুরআন তিলওয়াত শিখতে হলে ওস্তাদ ধরতে হবে।"
ধরতে হবে। কিন্তু উস্তাদ ধরাকে যত ম্যজিক্যাল মনে করছেন তত না।
তবে সমাধান কি?
[ নিচের উপদেশ গুলো কেবল "ইংরেজি শিক্ষিত" দের জন্য। অন্যদের জন্য না ]
উস্তাদ ধরলে উস্তাদ যেন না ঘুরায় সেটা নিশ্চিৎ করেন। ফুল টাইম উস্তাদ আমি ধরি না। নিজে শিখি। অনলাইনে প্রচুর রিসোর্স আছে। এর পর উস্তাদের কাছে গিয়ে টেস্ট দেই "দেখেন তো আমি পড়ছি, কোথায় কোথায় ভুল আছে?" উস্তাদ দেখিয়ে দেয়। কয়েকদিন পড়ি। সেগুলো নিজে নিজে ঠিক করে পরের বছর হয়তো অন্য উস্তাদের কাছে আবার টেষ্ট।
"কোথা থেকে শিখেছেন? আপনার তো প্রচুর ভুল" এই কথাগুলো দিয়ে ডিসহার্টেড হবার দরকার নেই।
"নিজে নিজে শিখছেন" এটা স্পেল করে কাউকে বলার দরকার নেই। এটা এই সময়ের ট্যবু।
আগে উস্তাদ ছাড়া শিখা যেতো না কারন উইটুব অডিও মোবাইল তিলওয়াত এত কিছু ছিলো না। উস্তাদ পড়তো ছাত্র শুনতো। এখন মোবাইল কোনো আয়াত টাচ করলেই ঐ আয়াতটা পড়ে শুনিয়ে দেবে। যেটা পাচ্ছেন না সেটা হলো ফিডব্যক, আপনার পড়াটা শুদ্ধ হলো কিনা।
FAQ : "তবে কি উস্তাদ ধরার দরকার নেই?"
উত্তর : এই পোষ্টটা আপনার জন্য ছিলো না।