প্রতারনা :
সবাই অনলাইনে কোরআন শিখতে চাচ্ছে। আর এই সুযোগ প্রতারক বাড়ছে।
কোরআন শরিফ হিফজের উপর এক সেলিব্রিতির একটা পোষ্ট।
নিচে কমেন্ট, "যারা এভাবে শিখতে চান তাদের জন্য আমাদের কোর্সের লিংক এখানে"
মানুষ মনে করলো ঐ সেলিব্রিতি অথরাইজড, উনি নিজের ত্বত্তাবধানে চালান এই কোর্স।
বিকাশে টাকা পাঠিয়ে দিলেন।
দুই দিন পরে গ্রুপ নেই। আইডি ডিসেবেল্ড।
শিক্ষা :
আরেকটা সাইন :
প্রতারকরা সাধারনতঃ খাত ভাগ করে টাকা চায়। ভর্তির জন্য এত, কোর্সের জন্য এত, বিকাশ চার্জ এত।
সৎ লোক দেখবেন বিকাশ চার্জ আপনার থেকে চাইবে না। ভর্তির টাকা চাইবে না। এডভান্সড চাইবে না।
অন টেষ্ট জিজ্ঞাসা করেন "আমি কোর্স শেষে সার্টিফিকেট চাই। এর জন্য কত দিতে হবে?"
যদি বলে "এত টাকা" তবে ভন্ড। সৎ লোক বলবে আমরা সার্টিফিকেট দেই না, এটা একটা অনলাইন কোর্স ভাই আমি ব্যক্তিগত ভাবে শিখাই যারা সত্যি শিখতে চায় তাদের জন্য।