আল্লাহ না করুন, আল্লাহ তায়ালা আমাকে সেরকম করে দিতে পারেন যেটা আমি despise করি।
by the way, এখন সারা দিন ফেসবুকে আহলে হাদিস আর সালাফিদের গালি দিচ্ছি দেখছেন তো? এর পর এখন আসরের নামাজ বাসায় পড়ছি ঠিক আহলে হাদিসের টাইম ধরে সাড়ে তিনটায়।
বেশি গালি দিয়েছি বলে আল্লাহ তায়ালা আমাকে সেরকম করে দিয়েছেন।
আর তবলিগের সা'দ পন্থিদের বেশি গালি দিয়েছিলাম বলে, এখন বিশ্বাসের ক্ষেত্রে সা'দ সাহেবের শিক্ষাই ফলো করছি। এটাও বেশি গালি দেবার পরিনতি।
এর আগেও আমাদের মানহাজি ভাইদের বেশি গালি দিয়ে নিজেই মানহাজি হয়ে গিয়েছিলাম।
FAQ : "এরো আগের আর কিছু আছে?"
আছে। জানতে চান? ৮০র দশকে আমাদের শিবির ভাইদের বেশি গালি দিয়েছিলাম। তাই কি হয়েছিলো বুঝে নিন।