Post# 1584545128

18-Mar-2020 9:25 pm

War Room Situation Update :

  • বাজার করতে গেলাম। ভিড়ে থম থম পরিবেশ। আমার মতো ফান বা হিউমর করার মতো কোনো মুখ নেই। তিন কাতার মানুষের পেছন থেকে দোকানদারকে বললাম রাতে আসবো।

  • চালের দোকানদার : রাত তিনটা পর্যন্ত চাল বিক্রি করেছি। মানুষ আসছেই আসছেই আর আসছেই।

  • উবার চালক আজকে : সকাল থেকে গাড়ি ফিরত দেয়া পর্যন্ত একজন পেসেঞ্জারও পাই নি। মালিককে ১০০০ টাকা দিতে হবে পাই বা না পাই। আমিও ঐ গাড়ির যাত্রি ছিলাম না।

  • মসজিদে : রেকর্ড ভিড়। বছরের মাঝে মাঝে যাদের দেখি তারা সবাই এখন মসজিদ মুখি।

    18-Mar-2020 9:25 pm

  • 🌴