Post# 1584500040

18-Mar-2020 8:54 am

ইনবক্সে মেসেজ পাঠিয়ে লাভ নেই। কারন সব ফিল্টারড মেসেজে চলে যায়। এভাবেই সেট করে রেখেছি।

স্টেটাসে কমেন্ট করেও লাভ নেই। প্রথমতঃ কমেন্ট বন্ধ। দ্বিতীয়তঃ কমেন্ট আমি মুছে দেই। এজন্য কমেন্ট এত খালি।

ডিসকাশনে আগ্রহী না। এত কিছু শেয়ার করার সময় পাই কারো সাথে ডিসকাশন করে মুহুর্ত সময় নষ্ট করি না বলে।

"কিন্তু জরুরি ক্ষেত্রে মেসেজ পাঠাবো কি করে?"

এটা সমস্যা। জানা নেই। যদি বলি ইমেইল, ইনবক্স বা কমেন্ট যেটাই বলি সেখানে এক শ্রেনির পোলাপান ফ্লাড করে ফেলবে তাদের মেসেজ দিয়ে এটা ধারনা করে যেন ওগুলো খুবই জরুরি আমার জানা। তাদের এড়িয়ে আপনি আপনার সত্যিকারের জরুরি মেসেজ কি করে পাঠাবেন আমি এখনো বের করতে পারি নি।

তাই এখন কথা কম। ডিসকাশন কম।

জাজাকাল্লাহ।

18-Mar-2020 8:54 am

🌴