নেতৃস্থানীয়দের থেকে দূরত্ব রাখি।
ক্ষমতার কেন্দ্র থেকে দূরে থাকি।
নিজের মসজিদের ইমামের বেশি কাছের মানুষ হবো না। গন্ডোগোল লাগলে তবে মসজিদে যাওয়া বন্ধ হয়ে যাবে।
মসজিদ কমিটির সদস্য হবার চেষ্টা না করি। গন্ডোগোল লাগবে। মসজিদে আসতে পারবো না লজ্জায়।
সরকারি নেতাদের থেকে দূরে থাকি। ক্ষমতায় থাকার জন্য তাদের নিষ্ঠুর হতে হয়। কাছের লোক হলে এই নিষ্ঠুরতায় তাদের সাহায্য করে কাছে থাকতে হবে।
এমন কি নিজের ইসলামি দলের বড় নেতাদের থেকে দূরত্ব রাখি। এই তবলিগের ফিতনায় সবচেয়ে বেশি খারাপ কাজ করতে হয়েছে মুরুব্বিদের কাছের লোকদের।
রাজ্যের সাধারন প্রজা হিসাবে থাকবো।
বিদ্রোহিদের সাথে যাবো না।
রাজ দরবারেও থাকবো না।
আল্লাহ তায়ালা যেন হিসাব সহজ করে দেন।