নসিহা :
আরবি ভাষাটা শিখে ফেলুন। রাতারাতি হবে না। কিন্তু প্রতি বছর যত শিখতে পারবেন তত এগুবেন।
আরবি ভাষা জানা থাকলে বড় হয়েও ২ বছরে কোরআন শরিফ মুখস্ত করে ফেলতে পারবেন।
ছোটদের লাগবে ২ মাস।
মুখস্ত না করলেও যখনই কোথাও কোরআন শুনবেন মনে হবে আপনাকে কেউ নসিহা করছে। অন্তর ঠান্ডা হবে। পথ পাবেন।
শুধু বাংলা বা ইংরেজি অনুবাদ পড়েও বুঝতে পারবেন, কিন্তু সেই ওয়ার্ড বাই ওয়ার্ড মনে থাকবে না। দরকারের সময় অন্তরে আয়াতগুলো জাগবে না।
https://www.facebook.com/habib.dhaka/posts/10156385347248176
নসিহা :
কোরআন শরিফ মুখস্ত করে ফেলুন। যত পারেন একের পর এক সুরা।
যদি শেখার মতো একটা কিতাবই থাকে দুনিয়ায় তবে এই কোরআন।
সব অর্থ না বুঝলেও যদি মুখস্ত করে ফেলেন তবে প্রয়োজনের সময় আয়াতগুলো অন্তরে পাবেন।
বাংলা অনুবাদ জানা থাকলেও দ্রুত ভুলে যাবেন। আরবি ভুলবেন না।
https://www.facebook.com/habib.dhaka/posts/10154795672493176
নসিহা :
প্রতিদিন কোরআন শরিফ পড়ুন।
যা মুখস্ত করেছেন সেগুলো রিভিউ।
প্রতিদিন ২০ মিনিট। সে সময় না পেলে নামাজের আগে অপেক্ষার সময় মোবাইল থেকে।
শেষ রাতে নামাজে। কমপক্ষে ১৬ পৃষ্টা।
প্রতিদিন পড়া দ্বারা আয়াতগুলো অন্তরে জ্বলতে থাকবে। যেন এগুলো আপনার সংগি।
আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দিন
#হিফজ_টিপস
Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10156385347248176
13-Feb-2020 11:22 pm