Post# 1578560527

9-Jan-2020 3:02 pm

টুইটারে পেলাম : "দেওবন্দিরাই এখন পৃথিবীতে একমাত্র দল যাদের "সুফি" আর "সালাফি" দুটাই একসাথে হিসাবে দেখা হয়।"

নিচে নিজের কথা :

এটা অনেক কিছু ব্যাখ্যা করে,

  • বৃটিশ শাসনের বিরুদ্ধে দেওবন্দি উলামাদের আন্দোলনকে তখন বলা হতো "ওহাবি আন্দোলন"। ভারতে এই নামে এখনো শিখানো হয়।

  • দেওবন্দিদের এদেশের সুফি সহ, আরব দেশের হানাফিরাও "ওহাবি" "সালাফি" হিসাবে দেখে।

  • আর আরব দেশের সালাফিরা দেওবন্দিদের দেখে "সুফি" হিসাবে।

    উপরের প্রথম লাইনটা মাথায় রাখলে এর পরের পয়েন্টগুলোর দ্বন্ধগুলো কনফিউজিং মনে হবে না।

    9-Jan-2020 3:02 pm

  • 🌴