আমার জান্নাত এর উপর নির্ভর করে না যে আমি ক্ষমতায় কাকে বসাতে পারলাম।
নির্ভর করে আমার ব্যক্তিগত আমলের উপর।
এটাতে যতদিন বাধা না পাই, তত দিন আমার জন্য সামনে এগুনোর পথ খুলা।
মূল বাড়ি জান্নাতে। সেখানে গন্তব্য। সেখানে বসতি।
সেখানে আমার প্রতিবেশি বিএনপি নাকি আওয়ামিলিগ নাকি আল্লার সবচেয়ে নৈকট্যপ্রাপ্তরা হবে, সেটা বরং বেশি চিন্তা।
আর কয়েকটা দিন।
এর অর্থ এই না যে দুনিয়াতে আমি ভালো চাই না।
ভালো কিছু পেলে ভালো।
না পেলে কষ্টের সোয়াব বেশি।