Post# 1544516756

11-Dec-2018 2:25 pm

আমি আব্দুর রহমানের বাসায় ঢুকে তারা মা বোন বাপ ভাই সবাইকে পিটিয়ে আহত করে আসলাম।


আব্দুর রহমান মেডিক্যল কাগজ নিয়ে সাংবাদিক সম্মেলন করলো। সেখানে কিছু পুরানো কাগজ ছিলো যেগুলো তার আগের রোগের।

সেই কাগজ গুলোর ছবি নিয়ে ছাপিয়ে আমি প্রমান করলাম "দেখেন ঘটনা ঘটছে ডিসেম্বরের ১ তারিখে, আর এই লোক ভুয়া কাগজ নিয়ে আসছে ফেব্রুয়ারির ২৩ তারিখের।"

আম পাবলিক এটা দেখে উচ্ছাসিত হয়ে যাবে : "একেবারে আব্দুর রহমানের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই বার কই পালাইবো? আব্দুর রহমানরে মাইর দিয়া ভালোই করছে। মাইরই তার প্রাপ্য।"


আমি দেখবো : এটা বড় কোনো ইশু না। আব্দুর রহমানের বাসায় গিয়ে যেহেতু ঠিকই তার পরিবারের সবাইকে পিটানো হয়েছে নিষ্ঠুর ভাবে। অন্য সোর্স থেকে তার হাজার হাজার প্রমান আছে।


Mob এর সাথে এখানে আমার পার্থক্য।
যদিও এর পর mob দৌড়ে আসবে আমার সাথে তর্ক করার জন্য।

11-Dec-2018 2:25 pm

🌴