Post# 1531377888

12-Jul-2018 12:44 pm

ATS : Automatic Transfer Switch.

১
: মনে করেন কারেন্ট চলে গেলো। জেনারেটর এর লাইন দেবো। বিল্ডিংয়ে ২০ টা ফ্লাট ২০ টা মিটার। কোন জায়গা থেকে জেনারেটেরের কারেন্ট দেয়া আরম্ভ করবো?

: অবশ্যই মিটারের পর থেকে। কারন জেনারেটরের কারেন্ট মিটারে উঠুক এটা আমি চাই না।

: কিন্তু প্রতিটা ফ্লাটের আলাদা আলাদা করে ২০ টা লাইন। সবগুলোতে আলাদা আলাদা করে জেনারেটরের লাইন দিতে হবে?

: হ্যা। ছোট ছোট চেইঞ্জ অভার সুইচ দিয়ে।

: তবে ATS এর কাজ কি হবে?

জানা নেই।

২
জেনারেটেরের দাম ১ লক্ষ টাকা। এর ATS সুইচ? সুইচের দাম ১ লক্ষ টাকা। একটা সুইচের দাম কি করে জেনারেটরের সমান হয়? এটা রহস্য।

অনলাইনের এক কম্পানিকে ফোন দিলাম। বলে ৩৫ হাজার টাকা। লাগাতে আরো ৫ হাজার মোট ৪০ হাজার। নবাবপুর গিয়ে জিজ্ঞাসা করলাম। বলে ৫ হাজার টাকা। Ali-express? দেড় হাজার টাকা।

মাল সবগুলো এক না। পার্থক্য আছে।

কিন্তু সেই পুরানো প্রশ্ন। প্রতিটা লাইনে যদি আমাকে আলাদা চেইঞ্জ অভার লাগাতেই হয় তবে একটা central ATS দিয়ে আমি কি করবো?

৩
Still wondering.

হয়তোবা "লাগবে, আপনি কিছু জানেন না" টাইপের কথাও শুনিয়ে দেবে।

    Comments:
  • ^ indeed. একটু বেশি লাগবে।
  • putting your head where your mouth is.

12-Jul-2018 12:44 pm

🌴