Post# 1521718845

22-Mar-2018 5:40 pm

দ্বিনের অধিকাংশ দলের আমি বিপক্ষে না। কিন্তু দলের এক্সট্রিম শিক্ষাগুলোকে পরিত্যগ করি।

"তাই আপনি কি এই দলের পক্ষে?" কথাটায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়।

আমি ঐ দলের বিপক্ষে না। কিন্তু ঐ দল যে বলছে এরা ওরা তারা বাতেল-কাফের এই এই কারনে সেগুলোর অধিকাংশ আমার কাছে গ্রহনযোগ্য না।

তাই আমি পুরোপুরি ঐ দলের লোক না। কারন ঐ দলের লোক হতে হলে তারা বাতেল-কাফের এই সাক্ষি দিতে হবে।

আবার ঐ দলের বিপক্ষেও না। কারন অন্যান্য দল আবার পাল্টা যে আক্রমনগুলো এই দলকে করে, আমি সেগুলোকেও গ্রহন করি না।

অধিকাংশ মানুষ নিজের দলীয় শিক্ষার বাইরে কিছু পোষ্ট করতে দেখলে কমেন্টে এসে চিল্লাচিল্লি আরম্ভ করে। তখন ব্লক করে দিতে হয়।

22-Mar-2018 5:40 pm

🌴