Post# 1513565698

18-Dec-2017 8:54 am

যে কাউকে কাফের প্রমান করার সহজ ফরমুলা: জিহাদিষ্টদের থেকে শিখেছি।

যে কোনো একটা ইশু নেন। বিতর্কিত হতে হবে তাও না। যে কোনো ইশু।

যেমন "খৃষ্টানরা কাফের কিনা?"

উনি বলবেন। হ্যা। আপনিও বললেন হ্যা। দুজনই একমত!

মিশন ফেইলড? না! মাত্র আরম্ভ। :V

এর পর জিজ্ঞাসা করেন, "যেই মুসলিমরা খৃষ্টানদের কাফের বলে না, সেই মুসলিমদের আপনি কাফের বলেন কিনা?"

উনি হয়তো আমতা আমতা করতে থাকবেন।

যদি বলেন "না" তবে উনি মুর্জিয়া, কাফের।

যদি এই লেভেলেও বলেন "হ্যা, যারা খৃষ্টানদের কাফের বলে না তারাও মুর্জিয়া কাফের।"

তবে জিজ্ঞাসা করেন "যে সকল মুসলিম এই সব মুর্জিয়াদের কাফের বলে মানে না তাদেরও উনি কাফের বলেন কিনা?"

উনি যদি এই লেভেলে বলেন "না, এত লোককে আমি কাফের বলি না।" তবে উনি নিজেও মুর্জিয়া, কাফের।

যদি বলেন: হ্যা।

তবে পরের লেভেলে, "খৃষ্টানদের কাফের বলে না X গ্রুপ, এবং এই অপরাধের পরেও X গ্রুপকে কাফের বলে না Y গ্রুপ। Y গ্রুপের এই অপরাধের পরও তাদেরকে কাফের বলে না Z গ্রুপ। আপনি কি Z গ্রুপকে কাফের মনে করেন নাকি করেন না?"

এক সময় উনি বলবেন: না, তারা কাফের না। তাহলে উনি নিজে কাফের।

আর সব হ্যা হ্যা করতে থাকলে শেষে দুনিয়াতে আমি আর আপনি বাদে বাকি সবাই কাফের।

    Comments:
  • এরদোগানের ছবি আরো বেশি রিএকশন করে। কেন জানি না।

18-Dec-2017 8:54 am

🌴