Post# 1506500600

27-Sep-2017 2:23 pm

#পথহারা

১
এই না যে আমি ডানে ঘুরতে পারতাম না, বা বায়ে।
তবে জানতাম না কোনটা সঠিক।

এই না যে আমি চুপ থাকতে পারতাম না, বা কথা বলতে।
তবে বুঝতাম না কোনটা ভালো।

এই না যে আমি চোখ খোলা রাখতে পারতাম না, বা বন্ধ রাখতে।
তবে বুঝতাম না কোনটা উচিৎ।

২
অংক আর জীবনের পার্থক্য জানো?

জীবনে
এ না যে একটা উত্তরই সঠিক।
এও না যে সব উত্তরই সঠিক।

তবে অংকে পার্ফেকশনে যাওয়া যায়।

৩
পথহারা।

27-Sep-2017 2:23 pm

🌴