Post# 1501234347
28-Jul-2017 3:32 pm
চারিদিকে ভাঙ্গনের শব্দ,
নওয়াজ শরিফকে প্রধান মন্ত্রী হিসাবে অযোগ্য ঘোষনা করেছে পাকিস্তান কোর্ট। এর পর কি? উনাকে সরাবে কে? পদত্যগ করবেন? অথচ উনি অন্য প্রেসিডেন্টদের থেকে ভালো।
এই দেশের কওমি উলামারা সম্ভবতঃ তবলিগের বিপরিতে একটা ফতোয়া প্রকাশ করার দিকে হাটছেন। চিঠি চলছে। এর পর তবলিগ বন্ধ হবে না। বরং মাদ্রাসাগুলো আলাদা হয়ে যাবে। আরেকটা ভাঙ্গন।
মধ্যপ্রাচ্যে বিদ্রোহী সবগুলো দলের মোটামুটই পরাজয় হয়েছে। না আসাদকে সরাতে পেরেছে না জেরুজালেমের ধারের কাছে ঘেষতে পেরেছে। এর পর কি? এখন রাজায়-রাজায় যুদ্ধ?
28-Jul-2017 3:32 pm
🌴