Post# 1500336822

18-Jul-2017 6:13 am

দয়ালু দয়াময় আল্লার নামে।

আলহামদুলিল্লাহ,
যিনি আসমান-জমিন সৃষ্টি করেছেন,
আলো-আধার এনেছেন,
এর পরও কাফেররা শরিক করে।

তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন।
ঠিক করেছেন সময়কাল।
সময়কাল ঠিক করা আছে উনার কাছে।
এর পরও তোমরা সন্দেহ করো।

উনি আল্লাহ! আসমানে-জমিনে।
জানেন তোমাদের প্রকাশ্য-গোপন।
জানেন তোমাদের কামাই।

এমন কোনো আয়াত আসে নি তাদের রব থেকে
যে তারা সে থেকে মুখ ফিরায় নি।

হক আসার পরে তারা সেটাকে মিথ্যা বললো।
শিগ্রি তাদের কাছে সেই খবর আসছে
যা নিয়ে তারা হাসাহাসি করে।

দেখেছেন, তাদের আগের জেনারেশনগুলোকে কিভাবে ধ্বংশ করেছি?
দুনিয়াতে তাদের প্রতিষ্ঠিত করেছিলাম এমন করে, যেভাবে তোমাদেরও করি নি
আকাশকে পাঠিয়েছিলাম বৃষ্টি দিয়ে, নদী তাদের নিচে।
এরপর তাদেরকে ধ্বংশ করেছি গুনাহের কারনে।
আরম্ভ করেছি নতুন যুগ।

যদি আপনার উপর কাগজের কিতাব নাজিল করতাম।
সেটাকে হাত দিয়ে ছুয়ে কাফেররা বলতো, এ পরিষ্কার যাদু।

তারা বলে, কেন ফিরিস্তা নামান না?
আমি ফিরিস্তা নামালে বিষয়টা শেষ হয়ে যেতো,
এর পর আর সময় দেয়া হতো না।

  • সুরা আল-আনআম থেকে, ১ম পৃষ্ঠা।

    18-Jul-2017 6:13 am

  • 🌴