Post# 1489300942

12-Mar-2017 12:42 pm

মাজহাব গত পার্থক্য - ১১

আরো কিছু পার্থক্য যেগুলো নিয়ে আলোচনা চোখে পড়লো।

১
পশ্চিম/কিবলার দিকে পা দিয়ে শোয়া
হানাফি: নিষেধ
সালাফি: জায়েজ

২
সামূদ্রিক প্রানি খাওয়া:

হানাফি: সমুদ্রের মাঝে শুধু মাছ খাওয়া জায়েজ। যে এলাকায় যেটা মাছ হিসাবে পরিচিত।

সালাফি: সকল সামুদ্রিক প্রানী খাওয়া জায়েজ। এর মাঝে কিছু প্রানীকে যেমন সাপ, কুমির এগুলোকে আলাদা ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

৩
পূর্ব জীবনের কাজা নামাজ।

মানে কেউ ২০ বছর ধরে নামাজ পড়ে নি। এখন নামাজ পড়া আরম্ভ করেছে। তার কি আগের সব নামাজ কাজা পড়তে হবে?

হানাফি: পড়তে হবে। সাধারন নিয়ম হলো, প্রতি ওয়াক্তে আগের এক ওয়াক্ত কাজা পড়া।

সালাফি: পড়তে হবে না। বিনা কারনে নামাজ কাজা করার জন্য ঐ সময়টায় সে কাফের ছিলো। এবং কাফের থেকে কেউ মুসলিম হলে তাকে কুফরি দিনগুলোর নামাজ কাজা পড়তে হয় না।

৪
উল্লেখ্য হানাফি আর সালাফিদের মাঝে সাব ডিভিশন আছে। আমি এতদিন আলোচনায় হানাফি এবং সালাফি মাজহাবের মূলধারা বলতে হানাফি/দেওবন্দি এবং সালাফি/সৌদি সরকারী বুঝিয়েছি। এর বাইরে দুটোরই আরো অনেক ধারা আছে।

পরবর্তি খন্ডে: কিসের ভিত্তিতে ভাগ হয়? এবং আরো ভাগগুলো।

#HabibDiff

    Comments:
  • https://www.facebook.com/notes/sanjir-habib/মাজহাব-গত-মতপার্থক্য-সমুহ/10155668970119167
  • নিজে কোরআন হাদিস পড়ে দলিল খুজে নিতে হবে ভাই।
    নিজে এই কাজ না করে অন্য কাউকে জিজ্ঞাসা করে জেনে নিলে আপনার ঐ লোকের মাজহাব অনুসরন করা হবে।
  • ওয়া লাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
    হ্যা।
  • তাই। একসময় জানতাম বালতিতে হাত একবার ডুবালে আর ঐ পানি দিয়ে ওজু করা যাবে না। পানি নেবার জন্য হাত ঢুকালেও।
  • আমার লিখা কোন লাইন বা শব্দটা পরিবর্তন করতে বলছেন সেটা বলেন।
  • //Onek Salafi ra hanafi madhab o follow kore// ৪ নম্বর পয়েন্টে এর উত্তর দেয়া হয়েছে।
  • বাজে সময় নষ্ট করালেন। এর জন্য ছোট জবাব ছিলো "হ্যা"

12-Mar-2017 12:42 pm

🌴