Post# 1485100575

22-Jan-2017 9:56 pm

দয়ালু দয়াময় আল্লাহর নামে।

হে কাপড় মুড়ানো!
রাতে দাড়ান
অল্প সময় বাদে।
বা অর্ধেক, বা কম, বা বেশি।
আর কোরআন তিলওয়াত করেন
ছন্দের সাথে।

আপনার উপর ভারি কথা পাঠাবো।

রাতে উঠা কঠিন, তিলওয়াত সহজ।
দিনে আপনার অনেক কাজ।

আপনার রবকে ডাকেন মনোযোগের সাথে।
পূর্ব আর পশ্চিমের রব,
যিনি ছাড়া কোনো ইলাহ নেই
উনাকেই দায়িত্ব দিয়ে দেন।

তাদের কথাতে ধর্য ধরুন
তাদেরকে এড়িয়ে চলুন সুন্দর করে।

মিথ্যাবাদিদেরকে আমার উপর ছেড়ে দিন,
তারা নিয়ামতের মালিক,
অল্প কিছু সময় তাদেরকে দিন।

আমার আছে আগুন আর শিকল,
এমন খাবার যা গিলা যায় না
আর কঠিন আজাব।

সেই দিন পাহাড় আর পৃথিবী কাপবে,
পাহাড় ঝড়ে পড়বে, বালির মত।

আমি তোমাদের কাছে এক রাসুল পাঠিয়েছি সাক্ষি হিসাবে,
যে রকম ফিরআউনের কাছে পাঠিয়েছিলাম।

ফিরআউন সেই রসুলকে অগ্রাহ্য করেছিলো,
তাই ধরেছিলাম তাকে শেষ করে।

সেই দিন কিভাবে তোমরা রক্ষা পাবে?
যে দিন বাচ্চাদের চুল পর্যন্ত সাদা হয়ে যাবে?

আকাশ ছিড়ে যাবে,
তার ওয়াদা পূর্ন হবে।

এটা হুশিয়ার বানী,
যে চায়, সে যেন এর পর তার রবের পথ ধরে।

  • সুরা মুজাম্মিল।

    #HabibQuran

    22-Jan-2017 9:56 pm

  • 🌴