Post# 1485020507
21-Jan-2017 11:41 pm
ফেসবুককে কি তুমি ইমোশন ডাম্প করার স্থান হিসাবে নিয়েছো?
হুম
এটা খারাপ।
কেন?
প্রথম কথা হলো তোমার ইমোশনের বেশির ভাগ হবে আল্লাহ আর আখিরাত নিয়ে -- ঠিক?
-হ্যা।
এসব পড়ে মানুষ তোমাকে রিয়াকার ভাববে।
হুম...
তোমার নিজের ইখলাসও কমে যাবে।
হুম...
এবং আল্লাহ তায়ালা তোমার অন্তরে যা দিয়ৈছেন, সেগুলো গোপন করতে না পরলে, আর দেবেন না।
আর কিছু?
তোমার আত্মিয়রা দেখবে দুনিয়ার প্রতি তোমার আকর্ষন কম। তাই তারা তোমার সম্পত্তির জন্য ঝাপিয়ে পড়বে।
আমি বাধা দিবো।
তারা তোমাকে বলবে -- তোমার সম্পর্কে আমাদের অনেক বড় ধারনা। বাধা দিয়ে এটাকে নষ্ট করে দিও না।
এর সমাধান কি?
মধ্যপন্থা নাও। আর নিজের আবেগকে গোপন কর।
কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করতে আমার ভয় লাগে। তার হক নষ্ট করছি কিনা।
লোকমান আ: এর কথা মনে আছে? এত কঠিন হয়ো না যে লোকে থুথু দেবে। আর এত ছোট হয়ো না যে ছাগল খেয়ে ফেলবে।
মধ্যপন্থা? কঠিন মনে হচ্ছে।
এটাই পরিক্ষা।
21-Jan-2017 11:41 pm
🌴