Post# 1483550293

4-Jan-2017 11:18 pm

আরবী ভিডিও ২০১৫ সালের:

টিভি প্রোগ্রামে কল দিয়ে এক আরব মহিলা বলছেন:

আমি স্বপ্ন দেখেছি সূর্য, এর পেছনে দুই চন্দ্র। এর পর শুনতে পেলাম কারো আওয়াজ আমাকে বলছে "শিগ্রই এই দুই চাদের আলো প্রতিটা জায়গায় প্রবেশ করবে, এমন কি যারা ধারনাও করবে না প্রবেশ করতে পারে, তাদের জায়গাতেও"

প্রথম চাদের নাম হলো আব্দুল কাদের। দ্বিতীয়টার নাম আব্দুল বাসেত।
আব্দুল কাদের হবে কাজের দিক থেকে শ্রেষ্ঠ। আব্দুল বাসেত হবে কথার দিক থেকে শ্রেষ্ঠ।

এর পর বললো, এরা কোনো দলের না, কোনো জাতীর না, কোনো আন্দোলনের না, কোনো পতাকার না।

শিগ্রই আল্লাহ বান্দারা সমানভাবে একত্রিত হবে এক পতাকা আর এক কালিমার নিচে, সেটা হলো "লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আর রাসুলুল্লাহ" -- এই কথা দু বার বললো।

এর পর বললো, যুদ্ধের জন্য না, শান্তির জন্য। ফিতনার জন্য না, আমান এর জন্য। দুর্বলতার জন্য না, শক্তির জন্য

এর পর বললো, এক ব্যক্তি আসবে।

মহিলা জিজ্ঞাসা করলো, লোকটা কে, এবং তার নাম কি?

বললো, সে হলো আল্লাহর বান্দাদের মাঝে পবিত্র এক বান্দা। এবং তার সিফত হলো তার পিছনে বিপদ আসবে ইনশাল্লাহ। এবং সে কোনো কাজ করতে চাইলে করতে পারবে ইনশাল্লাহ। এবং সে ঐ সমস্যাগুলো সমাধান করতে পারবে ইনশাল্লাহ।

এবং তার বিশেষত্ব হবে কমান্ডিং, নত না। এবং সে দক্ষ হবে শক্তিতে, কাজে এবং কথায়।

এর পর স্বপ্ন শেষ। মহিলা জিজ্ঞাসা করলেন ব্যখ্যা কি?

টিভির আলেম উনি কোথায় থাকেন, বয়স কত এই সব জিজ্ঞাসা করে ব্যখ্যা দিলেন এই স্বপ্ন দ্বারা মানুষকে আল্লাহ তায়ালা জানাচ্ছেন তাদের ইমাম আসছে। লম্বা কথা বললেন।

এর পরে অন্য একজন লোক ডেকে বললেন, এই ইমাম কি ____?

https://www.youtube.com/watch?v=Hke5hCgXLuw

4-Jan-2017 11:18 pm

🌴