এর জন্য কুইক কনভার্শন ফরমুলা। মনে মনে কয়েক সেকেন্ডে করতে পারবেন, কোনো ক্যলকুলেটর লাগবে না।
শতাব্দি:
অধিকাংশ ক্ষেত্রে হিজরি শতাব্দি জানলেই হয়ে যায়। এবং এটা বের করা একেবারে সহজ।
ইংরেজি শতাব্দি থেকে ৬০০ বাদ দিলে হিজরি শতাব্দি হবে। Done.
যেমন,
১১০০ ইংরেজি হলো ৫০০ হিজরি। (১১-৬=৫)
৮০০ ইংরেজি হলো ২০০ হিজরি। (৮-৬=২)
২০০০ ইংরেজি হলো ১৪০০ হিজরি।
বছর:
এর পর যদি বছর টাও জানার দরকার হয় তবে, এপ্রক্সিমেট বছর বের করার জন্য ইংরেজি বছর থেকে ২০ বাদ দিতে হবে এবং প্রতি হিজরি শতাব্দির জন্য ৩ বছর করে যোগ করতে হবে।
যেমন ১৫৮০ ইংরেজি:
৯০০ হিজরি [ শতাব্দি থেকে ৬০০ বাদ দেবার পরে ]
৮০ [ ইংরেজি বছর]
৮০ + ২৭ [ ৯ম হিজরি বলে ৯ x ৩ = ২৭ ]
৮০ + ২৭ - ২০ [ ২০ বাদ দিতে হবে বলে ]
= ৮০ + ৭
= ৯৮৭ হিজরি।
এবং আসলেও ৯৮৭-৯৮৮ হিজরি।
তবে এটা সর্বোচ্চ ২ বছর পর্যন্ত এপ্রক্সিমেট।
এভাবে এই বছর ২০১৬ হিজরি কত সাল?
১৪০০ [ শতাব্দি থেকে ৬ বাদ দিয়ে ]
১৬ [ইংরেজি বছর]
১৬ + ৪২ [ প্রতি শতাব্দির জন্য ৩ বছর যোগ করে ]
১৬ + ৪২ - ২০ [ ২০ বিয়োগ করে ]
= ১৪৩৮
আসলেও ১৪৩৭-১৪৩৮ হিজরি।
- Comments:
- backpack এর এখন কি অবস্থা? কারন এধরনের সার্ভিস তারা এত দিন দিচ্ছিলো।