রসুলুল্লাহ ﷺ এরশাদ করেন:
যে ব্যক্তি দশজনেরও শাসক, সেও কিয়ামতের দিন এমতাবস্থায় আসবে যে, তার হাত ঘাড়ের সাথে বাধা থাকবে৷ তার ন্যায়পরায়ণতা তাকে মুক্ত করবে অথবা তার যুলুম তাকে ধ্বংস করবে৷
_____
খলীফা হযরত উমর (রাঃ) মা’কাল ইবনে ইয়াসারকে কোন প্রদেশের শাসক নিযুক্ত করতে চাইলে তিনি আরয করলেন:
ও আমীরুল মুমিনীন, এ ব্যাপারে আপনিই আমাকে পরামর্শ দিন আমার এ পদ কবুল করা উচিত কি না?
খলীফা বললেন
যদি আমার পরামর্শের উপরই নির্ভর কর, তবে আমার মতে কবুল না করাই ভাল৷ কিন্তু আমার এ পরামর্শের কথা অন্য কাউকে বলবে না৷
____
হযরত আব্দুর রহমান ইবনে সামুবা বর্ণনা করেন, একবার রসুলুল্লাহ ﷺ আমাকে বললেন:
হে আবদুর রহমান! শাসক পদের জন্য আবেদন করো না৷ যদি আবেদন ছাড়াই পেয়ে যাও, তবে এর জন্যে তুমি অদৃশ্য জগত থেকে সাহায্য পাবে৷ আর আবেদন করে পেলে সাহায্য পাবে না৷
____
হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) একবার রাফে ইবনে উমরকে বললেন,
দু ব্যক্তির উপরও শাসক হয়ো না৷
কিন্তু পরে যখন হযরত আবু বকর নিজে খলীফা হলেন, তখন রাফে দাঁড়িয়ে তার থেদমতে আরয করলেন
আপনি কি আমাকে বলেননি যে দুব্যক্তির উপরও শাসক হয়ো না? এখন তো আপনার উপর সমগ্র উম্মতের শাসনভার অর্পণ করা হয়েছে৷
হযরত আবু বকর বললেন:
আমি এখনও সে কথাই বলি৷ যে ব্যক্তি শাসক হয়ে ন্যায়বিচার করে না, তার উপর আল্লাহর অভিসম্পাত৷
____
এহইয়াউ উলুমুদ্দিন থেকে নেয়া হয়েছে।
Comments:
-
25-Mar-2016 12:57 am