ইলম:
Scene 1:
৪০ বছর ধরে ওজু করছে। জিজ্ঞাসা করলাম ভাই বলেন তো ওজুর ফরজ কয়টা? বললো জানে না। তাহলে কিসের ওজু করলো এতদিন?
তাহলে বলছেন কেউ যদি নিয়ম মত ওজু করে, তার পরও তার ওজু হবে না যদি না সে ওজুর ফরজ কয়টা সেটা না জানে?
কিভাবে হবে?
____
Scene 2:
আমেরিকাতে ১০ বছর থেকে এসে ফটা-ফট ইংরেজি বলে। তাকে ডাইকা জিজ্ঞাসা করলাম বলেন তো টেন্স কয় প্রকার? বলে জানে না। তাহলে কিসের ইংরেজি বলে?
মানে আপনি বলছেন কেউ টেন্স কয় প্রকার না জানলে সে ইংরেজিতে কথা বলতে পারবে না?
কিভাবে পারবে?
____
Scene 3:
মানুষ এখন কত বড় বড় ডিগ্রি নিয়ে গ্রামে আসে। একদিন এক প্রফেসরকে জিজ্ঞাসা করলাম বলেন তো আকবরের বার ভুইয়ার নাম কি? বলে জানে না। এরা কিসের শিক্ষিত?
হুম। <বলার মত আর কিছু খুজে পেলাম না>
/////////////
সব ইলম আমার দরকার নেই। শুধু প্রয়োজনীয়টা হলেই হলো।
Comments:
- ২০ হাজার টাকার কান্না।
10-Mar-2016 1:06 pm