বেশ কষ্ট হলো খেলতে। সমস্ত রুলসের বিপরিতে গিয়ে ডাম্ব খেলা খেলতে হলো। সে জিতলো ৫ বার আমি জিতলাম ৩ বার।
বড় ভাই-বোনের কাছে গিয়ে বললো
পন্ডিত বাচ্চাগুলো বলে
"শুনো! বাবা ইচ্ছে করে হেরেছে।"
"না!"
"আমি তোমাকে বলছি, ইচ্ছে করে হেরেছে বলে তুমি...", আরেক পন্ডিত যোগ করে।
মেয়েটা দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করে
বাচ্চাদের আমি মিথ্যা বলি না। "Lying by omission" ভিন্ন কথা। প্রসংগ বদলিয়ে ফেললাম।
এটা এক বছর আগের কথা।
আজকে আবার সেই মেয়েটা আবার শ্লেট আর চক নিযে এলো।
বললাম "অকে" :-P